ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কৃষিতে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন প্রধানমন্ত্রী : এমপি হেলাল

দেশের উত্তর অঞ্চলে মানুষের একমাত্র উৎপাদন খাত হলো কৃষি। কৃষিকে কেন্দ্র করে তারা জীবিক নির্বাহ করে থাকে । আর কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়ন করার লক্ষে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল ।

তিনি বলেন, একমাত্র জননেত্রী শেখ হাসিনার হাতেই দেশের পুরাতন কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। কৃষি ও কৃষকদের আধুনিকায়ন করার জন্য প্রতিবছর প্রধানমন্ত্রী ভর্তুকির মাধ্যমে যুগোপযোগী কৃষি যন্ত্রপাতি কৃষকদের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন। এছাড়া অতি প্রয়োজনীয় ফসলগুলো অতি অল্প সময়ে উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কৃষি বিভাগের মাধ্যমে প্রতি মৌসুমে কৃষি প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বীজ, সার ও অন্যান্য সহায়ক কৃষি উপকরণ পৌছে দেয়া হচ্ছে।

নিজেদের ফসল উৎপাদনে স্বয়ংসম্পন্ন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী চাষযোগ্য জমি ফেলে না রেখে সাধ্যমতো চাষাবাদ করার প্রতি আহ্বান জানিয়ে আসছেন। তাই আগামীতে কৃষিকে আরো আধুনিকায়ন করতে হলে কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। নওগাঁর রাণীনগরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের চার হাজার তিনশো পঁচিশজন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এই কথা বলেন।

আজ রোববার (৫ নভেম্বর) উপজেলা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি, গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা ফারজানা হক। অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, ফরিদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, জাকিয়া সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশাসনের অনান্য দপ্তরের প্রধানগন, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কৃষিতে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন প্রধানমন্ত্রী : এমপি হেলাল

আপডেট সময় ০২:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩