ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নিষেধাজ্ঞা শেষ, বাজারে কমেছে ইলিশের দাম

গত শুক্রবার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশ বিক্রি শুরু হয়েছে । তবে নিষেধাজ্ঞা দেওয়ার আগের চেয়ে বর্তমানে এখন  বাজারে ইলিশের দাম কমেছে । 

বাজারে ব্যবসায়ীরা বলেন,  বাজারে সাগরের ইলিশের সরবরাহ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যার ফলে কমতে শুরু করেছে ইলিশের দাম। সরেজমিনে গিয়ে রাজধানীর রামপুরা বাজারে দেখা গেছে, এক-দেড় কেজির যে আকারের ইলিশ আগে ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হয়েছিল এখন সেগুলো ১৬০০ থেকে ১৮০০ টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। তবে বাজার ভেদে দামের ভিন্নতাও রয়েছে।

নিষেধাজ্ঞার আগে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ১৬০০ টাকা দরে। যা এখন ১২০০ টাকায় পাওয়া যাচ্ছে। ছোট সাইজের ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছের কেজি ৬০০ থেকে ৭০০ টাকা বিক্রি হচ্ছে। যা আগে আরও ২০০ টাকা বেশি ছিল। নিষেধাজ্ঞার আগে ছোট ২০০ থেকে ৩০০ গ্রামের ইলিশ ৬০০ টাকার নিচে কেনা যেত না, যা এখন ৪০০ থাকে ৫০০ টাকার মধ্যে কিনতে পারছে ক্রেতারা।

বিক্রেতা খালেক মিয়া জানান, বাজারে মাছের দাম কেজিতে প্রায় ২০০ টাকা পর্যন্ত কম। তবে একই সাইজের আবার নদীর ইলিশের দাম বেশি। কারণ সাগরের ইলিশের সরবরাহ বাড়লেও নদীর মাছ কম। এদিকে, মালিবাগ বাজারের ২ কেজি ওজনের বড় ইলিশ আড়াই হাজার টাকা দাম হাঁকচ্ছেন বিক্রেতা আলম। তিনি বলেন, এখন বাজারে ইলিশের চড়া দাম নিয়ে হা-হুতাশ নেই। আগের চেয়ে দামের উত্তাপ খানিকটা কমেছে। সরবরাহ ঠিক থাকলে আরও কমবে।

তিনি বলেন, এখন এক কেজি ওজনের ইলিশ পাইকারিতে বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়, যা মাছ ধরার বন্ধের আগে যা ১৮০০ টাকা ছিল। তারপরও এখন ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ার কথা বলছেন কিছু ব্যবসায়ী। সরবরাহ অন্যান্য বছর আরও বেশি ছিল।অন্যান্য বছরের তুলনায় এবছর দাম বেশি বলেও জানান তারা।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

নিষেধাজ্ঞা শেষ, বাজারে কমেছে ইলিশের দাম

আপডেট সময় ০৪:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩