ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায়  নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে  বলে জানিয়েছেন  ফিলিস্থিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়  । গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এএফপিকে বলেছে, ‘ইসরায়েলি আগ্রাসনে নিহত মানুষের সংখ্যা ৮ হাজার মধ্যে অর্ধেকই শিশু।’ গতকাল শনিবার ভোরে নিহত মানুষের সংখ্যা ৭ হাজার ৭০৩ বলে উল্লেখ করা হয়েছিল।

৭ অক্টোবর ইসরায়েলের অতর্কিত রকেট হামলা চালায় হামাস। পাশাপাশি দেশটিতে ঢুকে অনেককে জিম্মি করে তারা। হামাসের হামলার জবাবে সেদিন থেকেই গাজায় উপত্যকায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। গত শুক্রবার রাতে ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়ে বিধ্বস্ত গাজায় স্থল, আকাশ ও সমুদ্রপথে সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া গাজা উপত্যকায় কী হচ্ছে, তার প্রকৃত চিত্র জানা যাচ্ছে না।

ইন্টারনেট–সংক্রান্ত আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস আজ রোববার বলেছে, গাজা উপত্যকায় ইন্টারনেট–ব্যবস্থা আবারও স্বাভাবিক হচ্ছে। রিয়েল টাইম নেটওয়ার্কের তথ্যের ভিত্তিতে এ কথা বলেছে তারা। গাজা সিটিতে নিযুক্ত এএফপি প্রতিনিধিও বলেছেন, আজ ভোর চারটার পর থেকে তিনি ইন্টারনেট ও মুঠোফোনের নেটওয়ার্ক ব্যবহার করতে পেরেছেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে

আপডেট সময় ১১:২৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩