ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত
মাজারে যাওয়া হলো না

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

মাজারে যাওয়া হলো না তাদের । এর আগেই নিভে গেলো জীবন প্রদিপ ।হবিগঞ্জের বাহুবলে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। শুক্রবার (২৬ মে) রাত দেড়টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ১৫ যাত্রী নিয়ে সিলেটে হযরত শাহ জালালের (র.) মাজারের উদ্দেশ্যে যাত্রা করে পিকআপটি। পথে বাহুবল উপজেলার মৌচাক এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন নারী মারা যান।

এসময় একই এলাকার বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও আরমানসহ ১২ জন আহত হন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মাজারে যাওয়া হলো না

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ০১:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩