ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর নিয়ামতপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা মোড় এলাকায় নিয়ামতপুর-গাবতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রহিমা। সে উপজেলার ডিমা গ্রামের আজিজুল হকের মেয়ে।

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে বাড়ির কাছে রহিমার দাদি সড়কের পাশে খড়ের গাদা থেকে গরুর জন্য খড় নিতে যান। এ সময় রহিমা সড়কের অপর পাশে ছিল। দাদির কাছে যাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন রহিমাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়ে দুর্ঘটনার কিছুক্ষণ পরই মারা যায়।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর নিয়ামতপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:১৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩