ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দেউলিয়াত্বের আবেদন করল ক্রিপ্টো ঋণদাতা ব্লকফাই

ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান এফটিএক্স-এর পর এবার নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য আদালতে আবেদন করল আরেক ক্রিপ্টো ঋণদাতা সংস্থা ব্লকফাই।

আটটি সহযোগী সংস্থাকে সঙ্গে নিয়ে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি আদালতে এই আবেদন করে ব্লকফাই।

ব্লকফাই এমন একটি কোম্পানি যা প্রচলিত ব্যাংকের অনুরূপ পদ্ধতিতেই কাজ করে, সঞ্চয়ের সুদ পরিশোধ করে এবং গ্রাহকের আমানত ব্যবহার করে ঋণের তহবিল দেয়।

সংস্থাটি দেউলিয়াত্বের আবেদনে জানিয়েছে, বর্তমানে তাদের হাতে ২৫৬.৯ মিলিয়ন মার্কিন ডলার নগদ রয়েছে। আদালতের নথি অনুসারে, এর পাওনাদারদের মধ্যে এফটিএক্সও রয়েছে। এর কাছে ২৭৫ মিলিয়ন ডলার পাওনা রয়েছে।

এছাড়া ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে পাওনা রয়েছে ৩০ মিলিয়ন ডলার।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দেউলিয়াত্বের আবেদন করল ক্রিপ্টো ঋণদাতা ব্লকফাই

আপডেট সময় ০১:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২