ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ডিএনসিসির কোভিড হাসপাতালে হবে ডেঙ্গু চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক:প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এ পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালীর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গুরোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত মোতাবেক, রোববার (২৩ অক্টোবর) থেকে ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর হচ্ছে।এরই মধ্যে হাসপাতালটিতে ডেঙ্গুরোগীদের জন্য চারটি ইউনিট চালু করা হয়েছে। একই সঙ্গে সেখানে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে রোগীদের চিকিৎসায় আরও হাসপাতাল প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছিলেন। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন কোভিড হাসপাতাল, বিএসএমএমইউয়ের নতুন হাসপাতাল ইউনিট এবং লালকুঠি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

এরই মধ্যে ডেঙ্গু সংক্রমণ মোকাবিলায় ডিএনসিসি কোভিড হাসপাতালে ডেঙ্গুরোগীদের চিকিৎসা দেওয়া শুরু হচ্ছে।এদিকে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২২ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ডিএনসিসির কোভিড হাসপাতালে হবে ডেঙ্গু চিকিৎসা

আপডেট সময় ০৬:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২