ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

করণ জোহরের আড্ডায় যাবেন না দীপিকা

বিনোদন ডেক্সঃ  করণ জোহরের অতিথির তালিকায় দীপিকার নাম সবার ওপরে। কিন্তু হঠাৎ করেই করণের আড্ডায় দীপিকার উপস্থিতি নিয়ে চলছে জোর গুঞ্জন। দীপিকা নাকি করণ জোহরের অতিথি হয়ে আসবেন না। বলিউডপাড়ায় এমনই শোনা যাচ্ছে।

মুম্বাই সংবাদ সংস্থার খবর, করণ তার শো’তে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন দীপিকাকে। কিন্তু করণকে সরাসরি ‘না’ বলেননি দীপিকা, তবে সম্মতিও জানাননি।

সংবাদ অনুযায়ী এই সিজনে ম্যাজিক সোফায় দীপিকাকে দেখা যাবে না। বলিউডের প্রায় সব তারকাকেই দেখা যাবে এই মঞ্চে, শুধু দীপিকা ছাড়া।

‘কফি উইথ করণ ৭’-এর প্রথম পর্বেই অতিথি ছিলেন রণবীর কপূর। স্বভাবসুলভ ভঙ্গিতেই দীপিকা ও তার সম্পর্ক নিয়ে খোলামেলা কিছু কথা ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে।

dipika

সেখানে দু’জনের প্রেমের শুরু থেকে দীপিকার পাড়ুকোন পরিবারের এক জন সদস্য হয়ে ওঠার কথাও ছিল। এই সিজনে দীপিকা থাকলে আরও কিছু চাঞ্চল্যকর কথা আড্ডায় উঠে আসতে পারত। আপাতত সেই সম্ভাবনা নেই।

ট্যাগস

সর্বাধিক পঠিত

করণ জোহরের আড্ডায় যাবেন না দীপিকা

আপডেট সময় ০১:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২