ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার ঢুলিপাড়া গ্রামের দুঃখ আলীর ছেলে।

নিহত ইব্রাহিমের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, কাউকে না জানিয়ে মঙ্গলবার রাতেই ইব্রাহিম সীমান্ত এলাকায় যান। সকালে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানতে পারি, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন। মরদেহ সীমান্তের ভারতীয় অংশে রয়েছে।

স্থনীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. তোজাম্মেল হক জানান, আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির মরদেহ এখনো সীমান্তের বাংলাদেশ অংশে ফেরত আনা হয়নি।

শাহবাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মুনিরুল ইসলাম জানান, আমি মৃত্যুর খবর শুনেই ঘটনাস্থলে এসেছি। বিবিজির সঙ্গে কথা হয়েছে। দুপুর দুইটার দিকে মরদেহ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমির হোসেন মোল্লা জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিএসএফের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৫ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে ফারুক নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওই সময় বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছিল, বকচর সীমান্তে কোনো গুলি বা কাউকে নির্যাতন করেনি তারা। এরপর গত বছরের ১৬ আগস্ট জেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে সুমন আলী নামের এক বাংলাদেশি রাখাল নিহত হন।

এরও আগে ২০১৯ সালের ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিশারত আলী বিশু (২৩) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। একই বছরের ১১ জুলাই ওই উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাদ্দাম হোসেন পটল (২৫) ও রয়েল (২৭) নামে আরও দুই বাংলাদেশি প্রাণ হারান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ১২:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১