ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নাটোরে ৮ বছরের শিশুর গলা কাটা লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি:  নাটোরের সিংড়ায় আট বছর বয়সী আসিফ (৮) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১০টার দিকে বাড়ির পাশে কচু জমিতে শিশুর গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত আসিফ উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ভুলুর ছেলে এবং পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতেও খবর নেওয়া হয়।

পরে বুধবার রাত ১০টার দিকে বাড়ি থেকে ৫০০ গজ অদূরে একটি কচু জমি থেকে শিশুর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে শিশুর লাশ উদ্ধার করে।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানাব।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নাটোরে ৮ বছরের শিশুর গলা কাটা লাশ উদ্ধার

আপডেট সময় ১১:২৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১