ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

জন্মদিনে ৩শ ছিন্নমূল শিশুর সঙ্গে খাবার খেলেন বসুরহাট পৌরসভার মেয়র

নোয়াখালী প্রতিনিধি:  নিজের ৬২তম জন্মদিনে ৩০০ ছিন্নমূল শিশুর জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় পৌরসভার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

এ সময় মেয়র আবদুল কাদের মির্জা ছিন্নমূল হতদরিদ্র শিশুদের সঙ্গে এক টেবিলে বসে দুপুরের খাবার খান। অনুষ্ঠানে অনেক শিশুর সঙ্গে তাদের মা-বাবাকেও দেখা গেছে।

জানা গেছে, মেয়র আবদুল কাদের মির্জা ১৯৫৯ সালের ১ ডিসেম্বর বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে মাস্টার মোশারেফ হোসেন ও ফজিলতের নিসা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন।

ওই দম্পতির বড় সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের মির্জা বসুরহাট পৌরসভার একবারের চেয়ারম্যান ও টানা তিনবারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জন্মদিন উপলক্ষে বুধবার সকালে এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কাদের মির্জা। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে কেক কেটে আলোচনা সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, বিগত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় দলের স্থানীয় সংসদ সদস্যদের সমালোচনা করে সারাদেশে আলোচনার জন্ম দেন এই আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। পরে তার বক্তব্যকে ঘিরে স্থানীয় রাজনীতিতে দ্বিধা-বিভক্তির সৃষ্টি হয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

জন্মদিনে ৩শ ছিন্নমূল শিশুর সঙ্গে খাবার খেলেন বসুরহাট পৌরসভার মেয়র

আপডেট সময় ০৩:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১