ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ প্র্রতিনিধি:  সিরাজগঞ্জের সলঙ্গায় নির্বাচনী সহিংসতায় আহত দেলোয়ার হোসেন সাগর (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) ভোরের দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দেলোয়ার হোসেন সাগর মাছিয়াকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে সলঙ্গা ইসলামি উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

আহতদের মধ্যে হীরা মণ্ডল, আমিরুল হোসেন সবুজ, হাদি, ইব্রাহিম, আশরাফুল, মতি, আমিরুল ইসলাম, শফি খানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ নম্বর ওয়ার্ডের দুই মেম্বারপ্রার্থী সেলিম হোসেন ও হীরা সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে স্কুলছাত্র দেলোয়ার হোসেন সাগরসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরের দিকে তার মৃত্যু হয়।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকিরুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ সিরাজগঞ্জে আনা ও মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৪:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১