ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পোরশায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলনে এলাকা বাসী

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর পোরশায় গাঙ্গুরীয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকা বাসী ।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে এলাকার কয়েক শো মানুষ উপস্থিত হয়ে এ সমাবেশ করে । সমাবেশে বক্তব্য রাখেন গাঙ্গুরীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারাফ হোসেন,সাধারন সম্পাদক হারুন-অর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাজেদ আলী, মেজবাহ উদ্দিন প্রমুখ ।

বক্তারা বলেন, পোরশা উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ঐ বিদ্যালয়ের সভাপতি হয় গত ৬ মাস আগে । এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুন্য পদে  নিয়োগ করেন হারুন অর রশীদ নামের এক ব্যাক্তিকে । এ নিয়োগে যোগ্যতার মান ঠিক না রেখে আর্থিক স্বার্থ দেখে নিয়োগ দেওয়ার অভিযোগ করেন তারা । এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নাজুক হওয়ার আশংকা করেন বক্তারা ।  ইতি পুর্বেও সভাপতি দায়িত্ব পালন করেন আনোয়ারুল ইসলাম, সে সময় একাধিক শিক্ষক নিয়োগ করেন, কিন্ত বিদ্যালয়ের উন্নয়ন ব্যবস্থায় নজর দেয়নি বলেও অভিযোগ করা হয় । এ কারনে দিন দিন বিদ্যালয়ে শিক্ষার্থী দেওয়া থেকে মুখ ফিরাচ্ছে এলাকা বাসী ।

এ ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সাথে ফোনে কথা বলা হয় । তিনি জানান, যারা অভিযোগ করছে তারা তার বিরোধী দলের লোকজন । আক্রোশ মুলক এ প্রতিবাদ সভা করেছে, তা ছাড়া যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে পরিক্ষায় ভাল করেছে বলেই নিয়োগ বোর্ড তাকে নিয়োগ দিয়েছে । এতে কোন অনিয়ম হয়নি ।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পোরশায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলনে এলাকা বাসী

আপডেট সময় ০৬:৪১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯