ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনায় মৃত্যুবরণকারী ২ পুলিশ সদস্যের পাশে ডিএমপি

ডেক্স রিপোর্ট :করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মৃত্যুবরণকারী দুই সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার (৫ মে) ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেন উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার (ফোর্স) ও অতিরিক্ত উপ-কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস)।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, করোনায় মারা যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন বিভাগের এএসআই (স.) মো. দেলোয়ার হোসেন ও ট্রাফিক-উত্তরা বিভাগের কনস্টেবল মো. মোশারফ হোসেনের পরিবারকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

এছাড়া ডিএমপিতে কর্মরত যেসব পুলিশ ও আনসার সদস্য করোনাযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের পরিবারকে নগদ ১৫ হাজার টাকা করে ঈদ শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে।

আরও জানা যায়, এর আগেও করোনাভাইরাসে জীবন উৎসর্গ করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্যান্য সদস্যের পরিবারকে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। চলমান মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে দেশ ও জাতির সেবায় বাংলাদেশ পুলিশের অনেক সদস্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনায় মৃত্যুবরণকারী ২ পুলিশ সদস্যের পাশে ডিএমপি

আপডেট সময় ০৩:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১