ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আজ ও আগামীকাল দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

কালবৈশাখী ঝড় (প্রতিকি ছবি)

আবহাওয়া ডেক্স:  বুধবার রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। এতে করে টানা কয়েকদিন রেকর্ড তাপমাত্রায় গরমে হাঁসফাঁস করতে থাকা জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে।

আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবারও দেশের বিভিন্ন অংশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী জেলায় ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাঙামাটি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল এবং দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানান, পূর্বাভাসের সঙ্গে মিল রেখে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারীতে বৃষ্টিপাত হচ্ছে। ওপরের দিকে চারটি বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। ঢাকাসহ মধ্যাঞ্চল বা নিম্নাঞ্চলে আপাতত বৃষ্টিপাত আসার সম্ভাবনা কম। ৩০ এপ্রিলের দিকে আসবে।

তাপপ্রবাহ ধীরে ধীরে কমছে। ৩০ তারিখের দিকে হয়তো থাকবে না। মে মাসের প্রথম সপ্তাহে কেটে যাবে। তখন কালবৈশাখী, বজ্রপাত হবে। বর্তমানে উত্তরাঞ্চলের নদ-নদীবন্দরে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরে কোনও ঝড়ের আভাস নেই বলে জানিয়েছেন তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আজ ও আগামীকাল দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ১২:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১