ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মাছ চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ১

রাজশাহী প্রতিনিধি :রাজশাহীর চারঘাটে মাছ চুরির অভিযোগে তুষার ইমরান নামে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত পুকুর মালিক জহুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে চারঘাটের মেরামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, তুষা অষ্টম শ্রেণির ছাত্র। শুক্রবার  দুপুরে সে তার বন্ধু জিহাদের ডাকে চারঘাটের মেরামতপুর গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় পুকুরমালিক জহুরুল ইসলাম দুই কিশোরকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এক পর্যায়ে তাদের ধরে এনে গাছের সঙ্গে বাঁধার চেষ্টা করলে জিহাদ পালিয়ে যেতে সক্ষম হলেও তুষারকে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে মুঠোফোনে সেই ছবি ধারণ করে জহুরুল নিজের ফেসবুকে আপলোড করেন। পরে খবর পেয়ে স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নির্যাতনের শিকার ওই কিশোরের বাবা বাদী হয়ে শুক্রবার রাতেই একটি মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘আসামি জহরুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। সে বর্তমানে জেল হাজতে রয়েছে। আমরা মামলাটি তদন্ত করছি।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মাছ চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ১

আপডেট সময় ০৪:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১