ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রংপুরে মাদরাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মাদরাসার বাথরুম থেকে সুমাইয়া সুলতানা খুশি (১৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার পৌরশহরের জামুবাড়ী পকিহানা খাদিজাতুল কোবরা বালিকা মাদরাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় খুশির মা বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বদরগঞ্জ পৌরশহরের পকিহানা এলাকায় বাড়ির পাশের ওই আবাসিক মাদরাসায় চার বছর ধরে পড়াশোনা করছিল খুশি।

মঙ্গলবার সন্ধ্যার দিকে মোবাইলে কথা কাটাকাটি করে কাঁদতে কাঁদতে মাদরাসার ভেতরে বাথরুমে যায়। অনেক্ষণ পরও বের না হওয়ার অন্যান্য শিক্ষার্থীরা ডাকাডাকি শুরু করেন।

সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় খুশির মা আদুরী বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ আলী বলেন, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রংপুরে মাদরাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১