ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ঝিনাইদহে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের পাঁচদিন পর জিসান (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু উপজেলার বজরাপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। সোমবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ২৭ জানুয়ারি থেকে শিশুটি নিখোঁজ ছিল। এরপর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির পরিবার থানায় সাধারণ ডায়রি করে।

নিখোঁজের পাঁচদিন পর সোমবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, শিশুটির শরীরে নির্যাতনের কোনো চিহ্ন নেই। এছাড়া মনে হচ্ছে গত রাতেই সে মারা গেছে। তদন্ত চলছে। আশা করছি দ্রুতই রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

ঝিনাইদহে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১