ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় বিষাক্ত মদ কেড়ে নিলো পাঁচজনের প্রাণ

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) রাতে পুরান বগুড়ার ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- শহরের পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলে সুমন (৩৮)।

অপরদিকে শহরের কালিতলা এলাকায় মদপানে শহরের কাটনারপাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫), বাবুর্চি মোজাহার আলী (৭০) ও ফুলবাড়ি সরকার পাড়া এলাকার আব্দুল জলিল (৬৫) মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের তিন মাথা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল রোববার রাতে। সে উপলক্ষে বিয়ে বাড়িতে আগত লোকজন পার্শ্ববর্তী শাহীনের হোমিও দোকানে মদপান করে। রাতে বাড়ি ফিরলে সুমন, তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন।

ভোরের দিকে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মদপানে অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রমজান স্থানীয় একটি ক্লিনিকে মারা যান।

অপরদিকে শহরের কালিতলা এলাকায় রোববার রাতে অ্যালকোহোল জাতীয় মদপান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল নামের তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী বলেন, তিনজনই কালিতলা বাজার এলাকায় অতিরিক্ত অ্যালকাহোল পান করে অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমাযুন কবীর বলেন, যারা মারা গেছেন প্রত্যেকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। মৃত ব্যক্তিদের পরিবার থেকে বিষাক্ত মদপানে মারা যাওয়ার বিষযটি অস্বীকার করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় বিষাক্ত মদ কেড়ে নিলো পাঁচজনের প্রাণ

আপডেট সময় ০৩:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১