ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঝালকাঠিতে অপহরণের ২৫ দিন পর শিশু উদ্ধার

ছবি: নারী পুলিশের কোলে উদ্ধারকৃত শিশু (সংগৃহীত)

ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির রাজাপুর উপজেলায় অপহরণের ২৫ দিনপরে দুই মাসের শিশু মো. নাজমুলকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী নলছিটি উপজেলার মালুহার এলাকার থেকে উদ্ধার করা হয় ওই শিশুটিকে। শিশুটি উদ্ধারের সময় সাথে ফাতিমা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। ফাতিমা বেগম নলছিটি উপজেলার রানাপাশা এলাকার মৃত সাহেদ আলী হাওলাদারের মেয়ে ও মামলার দুই নম্বর আসামি।

মামলাসূত্রে জানাগেছে, রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের ৩৬ বছর বয়সী এক যুবতীতে বিয়ের প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক একাধিকবার ধর্ষণ করে একই এলাকা মৃত আব্দুল জব্বার মুন্সির ছেলে মো. নাছির উদ্দীন মুন্সি (৪৫)। ধর্ষণের পরে ঐ যুবতী গর্ভবতী হলে নাছির ভয়ভীতি দেখিয়ে যুবতীর মুখ বন্ধ রাখে। পরে যুবতী একটি পুত্র সন্তানের জন্মদেয়।

তখনও নাছির যুবতীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের আলামত নষ্ট করতে গত ৩০ ডিসেম্বর কৌশলে শিশুটিকে অপহরণ করেন। অপহরণের ঘটনায় শিশুটির মা থানায় মামলা করতে চাইলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

পরে আদালতের মাধ্যমে গত ১৩ জানুয়ারি চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রাজাপুর থানা পরিদর্শক (ওসি তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, সোমবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

শিশুটিকে আদালতের মাধ্যমে তার পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঝালকাঠিতে অপহরণের ২৫ দিন পর শিশু উদ্ধার

আপডেট সময় ০৬:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১