ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর রানীনগরে কষ্টিপাথরের গণেশমূর্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁর রানীনগরে কষ্টিপাথরের একটি গণেশমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় পাচারকারী চক্রের তিন সদস্যকেও আটক করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়গাছা এলাকা থেকে র‌্যাব-৫ এর সদস্যরা তাদের আটক করেন।আটক হওয়া তিনজন হলেন: রানীনগর উপজেলার ভারনা গ্রামের মহির উদ্দিনের ছেলে রশিদ (৩৫), রাজশাহী জেলার বোয়ালিয়া থানার সাগর পাড়া গ্রামের নুরুল হকের ছেলে ওমর ফারুক (৪৭) ও দুর্গাপুর থানার গোপীনাথপুর গ্রামের ফারুক হোসেন (৫০)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাইমেনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর উপজেলার বড়গাছা গ্রামে অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের গণেশমূর্তি উদ্ধার করা হয়।

এসময় পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছে মূর্তি পরীক্ষা করার এসিড, হ্যান্ড গ্লাভস, ছোট আয়নাসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই নওগাঁ, জয়পুরহাট এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো অবৈধভাবে সংগ্রহ করে তারা বিদেশে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে রানীনগর থানায় মামলা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর রানীনগরে কষ্টিপাথরের গণেশমূর্তি উদ্ধার

আপডেট সময় ১২:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০