ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

টাঙ্গাইলে ক্লিনিক মালিকের বস্তাবন্দী লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটিতে আনিসুর রহমান (৪৮) নামের এক ক্লিনিক মালিকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭) নভেম্বর) লাউহাটি ইউনিয়নের পাচুরিয়া গ্রামের ধলেশ্বরী নদীর সংযোগ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আনিসুর রহমান ওই ইউনিয়নের হেরেম্ব পাড়া গ্রামের কুরবান আলীর ছেলে ও জনসেবা ক্লিনিকের মালিক। তিনি পল্লী বিদ্যুতের সাবেক এলাকা পরিচালক ছিলেন।

নিহতের স্ত্রী মোরছানা আক্তার জানান, দীর্ঘদিন তিনি বিদেশে ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে উপজেলা লাউহাটি বাজারে জনসেবা ক্লিনিকের ব্যবসা শুরু করেন।

এর পাশাপাশি তিনি জমি কেনাবেচার ব্যবসা করতেন। সোমবার দুপুরে ক্লিনিকের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। তবে সে রাতে বাড়ি আসেননি।

বারবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ ছিল। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে একটি খাল থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুল ইসলাম বলেন, ক্লিনিক মালিক হত্যার মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

টাঙ্গাইলে ক্লিনিক মালিকের বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০