ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo ৪ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

নওগাঁর মান্দায় গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

মান্দা,নওগাঁ প্রতিনিধি:   নওগাঁ মান্দায় অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। মাদক, জঙ্গিবাদ, অপসংস্কৃতি থেকে রক্ষা, সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি ও দেশীয় সংস্কৃতি তুলে ধরতে গত মঙ্গলবার  উপজেলার জলছত্র মোড়ে আয়োজন করা হয় প্রায় হারিয়ে যাওয়া লাঠিখেলার।

খেলা দেখতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু ভিড় জমান। খেলার মাঠ পরিণত হয় এলাকার মানুষের মিলন মেলায়।

নওগাঁর মান্দায় সামাজিক উন্নয়ন ও সেবামূলক অরাজনৈতিক সংগঠন প্রচেষ্টার উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী এই লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ নেওয়া প্রবীণ লাঠিয়ালরা জানান, তারা প্রায় ৩৫ বছর ধরে বিভিন্ন এলাকায় লাঠি খেলে থাকেন।

তবে এই খেলার সঙ্গে জড়িতরা প্রায় সবাই গরিব। তারা দুঃখ-দৈন্যে জীবনযাপন করেন। তাদের জন্য সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তেমন কোনো ব্যবস্থা হলে নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা এই খেলাকে আরও বড় পরিসরে মানুষের সামনে তুলে ধরতে পারতেন। প্রবীণ লাঠিয়ালরা বলেন, ঐতিহ্য রক্ষায় সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া সব খেলা রক্ষার উদ্যোগ নেওয়া দরকার।

ট্যাগস

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

নওগাঁর মান্দায় গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:২৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০