ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গোয়াল ঘর থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে গোয়াল ঘর থেকে মো. কাজিম উদ্দিন (৪০) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মো. কাজিম উদ্দিন ওই গ্রামের মৃত সামান আলী শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর রাতের কোনো এক সময় নিজ গোয়াল ঘরে থাকা ধরার (রশি) সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মো. কাজিম উদ্দিন। পরে সকালে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ট্যাগস

সর্বাধিক পঠিত

সিরাজগঞ্জে গোয়াল ঘর থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬