ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পুকুরে গোসল করতে নেমে মারা গেল আপন দুই বোন

প্রতীকী ছবি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- ওই গ্রামের পরাছ মিয়ার মেয়ে সিমি আক্তার (৯) ও সিমরান আক্তার (৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে দুই বোন পুকুরে গোসল করতে যায়।

অনেকক্ষণ দুইজনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনের পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলার মার্কুলী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান তালুকদার জানান, তারা সকালে পুকুরে গোসল করতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে পানিতেই তাদের মৃত্যু হয়েছে।

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবার জানিয়েছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পুকুরে গোসল করতে নেমে মারা গেল আপন দুই বোন

আপডেট সময় ০৫:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০