ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শেরপুরে ভারতীয় রুপিসহ আটক দুই

আটককৃতরা

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে ২৯হাজার ভারতীয় রূপিসহ দুই যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার উত্তর আন্দারুপাড়া গ্রামের শান্তির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঝিনাইগাতি উপজেলার ডাকাবর গ্রামের নূর মোহাম্মদের ছেলে আল-আমিন (১৭) ও কালাচাঁনের ছেলে জুয়েল (২৮)। বিজিবি’র বারমারী বিওপি-

কোম্পানি কমান্ডার আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের নিয়মিত টহল চলছিল। হঠাৎ আমাদের কাছে একটি গোপন সংবাদ আসে।

সেই সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল কমান্ডার নায়েক মাহবুবুল ইসলামের নেতৃত্বে উপজেলার উত্তর আন্দারুপাড়া গ্রামের শান্তির মোড় এলাকায় অভিযান চালায়।এসময় আল-আমিন ও জুয়েলকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ২৯হাজার ভারতীয় রুপি ও তাদের কাছে থাকা একটি মাহিন্দ্রা মোটরসাইকেল জব্দ করা হয়। আটক যুবকদের জব্দকৃত রূপি ও মোটরসাইকেলসহ তাদেরকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শেরপুরে ভারতীয় রুপিসহ আটক দুই

আপডেট সময় ০২:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০