ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

গরমে নাভিশ্বাস: জাপানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

জাপানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্কঃগত কয়েকদিন থেকে চলমান তাপদাহের মধ্যে সোমবার নিজেদের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছুঁয়েছে জাপান।

এদিন দেশটির শিজুকা অঞ্চলের হামামাৎসু শহরে তাপমাত্রার পারদ উঠেছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস (১০৫ দশমিক ৯৮ ডিগ্রি ফারেনহাইট)।

জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্যমতে, সবশেষ ২০১৮ সালের জুলাইয়ে টোকিওর পার্শ্ববর্তী কুমাগায়া শহরে একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

গত সপ্তাহের মাঝামাঝি থেকে প্রচণ্ড তাপদাহে পুড়ছে জাপান। এর মধ্যে বেশ কয়েকদিন দেশটির বিভিন্ন শহর ও এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জেএমএ জানিয়েছে, ১৮৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত হামামাৎসু এলাকায় আগস্ট মাসের গড় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

১৮৯৮ সালে রেকর্ড শুরুর পর থেকে গতবছর জাপানের গড় তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল এবং সেটি ছিল স্বাভাবিক যেকোনও বছরের তুলনায় প্রায় এক ডিগ্রি বেশি।

সোমবার মধ্য ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জাপানের নাগানো, গিফু, নারা, কচি, মিয়াজাকি এলাকাগুলোতে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি।

এদিন রাজধানী টোকিওর লোকজন ৩৬ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রায় দগ্ধ হয়েছেন। ওসাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ এবং জনপ্রিয় পর্যটন শহর কিয়োটোর তাপমাত্রা উঠেছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

জাপানের ভয়াবহ এ তাপদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেএমএ। প্রচণ্ড গরমে হিটস্ট্রোক ও গরম সম্পর্কিত অসুখ-বিসুখ এড়াতে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সূত্র: সিএনএন

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গরমে নাভিশ্বাস: জাপানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

আপডেট সময় ০৬:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০