ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :

কোলজুড়ে এলো পাঁচ সন্তান, একে একে মরে গেল সবাই

পাঁচ সন্তান, একে একে মরে গেল সবাই

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় একসঙ্গে পাঁচ সন্তান প্রসব করেছেন এক মা। তবে অপরিণত সময়ে জন্ম হওয়ায় প্রসবের পরপরই একে একে মারা যায় পাঁচটি শিশু।

শনিবার (১৫ আগস্ট) রাতে কচুয়া টাওয়ার হাসপাতাল নামে বেসরকারি একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। প্রসবের পরপরই তিন শিশু মারা যায়। বাকি দুই শিশু জীবিত থাকলেও রোববার (১৬ আগস্ট) সকালে একে একে তারাও মৃত্যুর কোলে ঢোলে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মারুফা বেগম (২৫) এক প্রসূতি। প্রসূতির বর্ণনা শুনে হাসপাতালের চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাম করান।

এ সময় প্রসবব্যথা তীব্র হতে শুরু করলে মারুফা বেগমকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাভাবিকভাবে পরপর পাঁচটি সন্তান প্রসব করেন মারুফা বেগম।

এরমধ্যে চারটি ছেলে এবং একটি মেয়ে সন্তান।তবে অপরিণত হওয়ায় জন্মের অল্পে সময় পরই তিন শিশু মারা যায়। রাতেই জীবিত অন্য দুই শিশু নিয়ে হাসপাতাল ত্যাগ করেন ওই প্রসূতি মা।

তবে রোববার সকালে জীবিত থাকা দুই শিশুও মৃত্যুর কোলে ঢোলে পড়ে। কচুয়া টাওয়ার হাসপাতালের চিকিৎসক সিনথিয়া সাহা জানান, মূলত অপরিণত হয়ে জন্ম হওয়ায় পাঁচ শিশুই মারা গেছে।

জানা গেছে, কুমিল্লার চান্দিনা উপজেলার বরকড়ই গ্রামের কৃষক মো. ইউনুসের স্ত্রী মারুফা বেগম।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক

কোলজুড়ে এলো পাঁচ সন্তান, একে একে মরে গেল সবাই

আপডেট সময় ০২:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০