ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তির প্রয়ান

জ্যাক চার্লটন

ক্রীড়া ডেস্কঃ  ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার এবং অব আয়ারল্যান্ডের সাবেক কোচ জ্যাক চার্লটন আর নেই। নর্দাম্বারল্যান্ডে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।

দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন সাবেক লিডস ডিফেন্ডার। গত বছর তার ‘লিম্পোমা’ ক্যানসার ধরা পড়ে। এছাড়া তিনি ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগেও ভুগছিলেন।

ইংলিশ ফুটবলে দারুণ জনপ্রিয় এক মুখ ছিলেন চার্লটন। ১৯৬৬ সালে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তার সঙ্গে ওই দলে ছিলেন ছোট ভাই ববিও।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩৫ ম্যাচে ৬ গোল করেছিলেন চার্লটন। তারকা এই ডিফেন্ডার লিডস ইউনাইটেডে ক্যারিয়ারের ২১টি বছর কাটিয়েছেন।

১৯৭৩ সালে অবসরে যাওয়ার আগে ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ৭৭৩ ম্যাচ খেলার যৌথ রেকর্ড গড়েন তিনি। লিডসের ১৯৬৯ লিগ কাপ এবং ১৯৭২ এফএ কাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন।

রিপাবলিক অব আয়ারল্যান্ডকে প্রথমবারের মতো বড় মঞ্চে ফাইনালে উঠান চার্লটন, সেটা ১৯৮৮ সালের ইউরোতে। এরপর ১৯৯০ সালের ইতালিয়াতেও দলকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যান।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন প্রয়াত এই ফুটবলার। ১৯৮৬-৯৬ পযর্ন্ত টানা ১০ বছর আইরিশদের প্রধান কোচ ছিলেন চার্লটন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তির প্রয়ান

আপডেট সময় ০৫:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০