ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাজেট অধিবেশন: দলীয় এমপিদের যে নির্দেশনা দিল বিএনপি

বাজেট অধিবেশনে বিএনপি

রাজনীতি ডেস্কঃ    বাজেট অধিবেশনে দলের কোন সংসদ সদস্য কী বিষয়ের ওপর বক্তব্য দেবেন সেটি জানিয়ে দিয়েছে বিএনপি।

করোনাভাইরাসের ঝুঁকির কারণে বেশি সিনিয়র এমপিদের অধিবেশনে যাওয়া বা না যাওয়ার বিষয়টি তাদের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশনকে সামনে রেখে দলের ৭ সংসদ সদস্যের সঙ্গে অনলাইনের বৈঠক করে এ নির্দেশনা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক সূত্র জানান, এমনিতেই দলের সংসদ সদস্য কম, এরমধ্যে করোনাভাইরাসের কারণে তিন জন অধিবেশনে যোগ না দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

এদিকে বর্তমান করোনা পরিস্থিতি, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দিতে হবে।

তাই একেকজনকে একাধিক বিষয়ে কথা বলতে হবে। সেই অনুযায়ী সবাইকে নিজের বক্তব্যে বিষয় ঠিক করে আগে থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সংসদ সদস্য বলেন, বাজেট পাশ হওয়ার পরে তো সম্পূরক আলোচনা চলবে।  ১৪ তারিখের পর বাজেট বক্তৃতা শুরু হবে।

তখন দলের সংসদ সদস্যদের করোনা পরিস্থিতি, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ত্রাণ চুরির কথা বলতে বলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষিত রেখে সংসদে যেতে উপদেশ দেওয়া হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাজেট অধিবেশন: দলীয় এমপিদের যে নির্দেশনা দিল বিএনপি

আপডেট সময় ১০:১৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০