ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে একই পরিবারে ১৩ জন করোনাক্রান্ত

সিলেট প্রতিনিধি:     সিলেটের গোলাপগঞ্জে একই বাড়ির ১৩ জন করোনা আক্রান্ত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একই বাড়ির ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৬ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে যে ১৮ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। তার মধ্যে এই ১৩ জনসহ গোলাপগঞ্জ উপজেলার ১৪ জন রয়েছেন। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ওসমানী হাসপাতালে শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ১৪ জন রয়েছেন। এর মধ্যে ১৩ জনই একই বাড়ির।

তাদের বাড়ি গোলাপগঞ্জের টিকরবাড়ি এলাকায়। তারা করোনা আক্রান্ত এক রোগীর সংস্পর্শে এসেছিলেন। অন্যজন একই উপজেলার সুন্দিশাইল গ্রামের। জানা যায়, টিকরবাড়ির আক্রান্ত ১৩ জনের মধ্যে ৯ জন মহিলা, ৩ জন পুরুষ ও একজন শিশু (৬)। পৌরসভার সুন্দিশাইলের আক্রান্ত যুবকের বয়স ৩০।

টিকরবাড়ির আক্রান্তরা আগে কোডিভ-১৯ আক্রান্ত বৃদ্ধের সংস্পর্শে এসেছিলেন। তবে সুন্দিশাইলের যুবক কার সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে এখনও কিছু বলতে পারছেন না সংশ্লিষ্টরা। টিকরবাড়ির আক্রান্তদের বাড়ি আগেই লকডাউন করা হয়েছে। এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়।

শনাক্ত হওয়া ১৮ জনের সবাই সিলেট জেলার। এরমধ্যে গোলাপগঞ্জের ১৪ জন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই নার্স এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালের একজন ব্রাদার রয়েছেন

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে একই পরিবারে ১৩ জন করোনাক্রান্ত

আপডেট সময় ০৯:২৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০