ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

টাঙ্গাইলে সখীপুরে করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইল

  টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোনিয়া (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিয়া ধলীপাড়া গ্রামে নানা বাড়িতে তার মৃত্যু হয়।

পরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কালিয়ার গোহাইলপাড়া এলাকায় বাবার বাড়িতে তার মরদেহ দাফন করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ায় এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় তার স্বামীর বাড়ি পাশের উপজেলা ঘাটাইলের গারোবাজার থেকে সখীপুরে কালিয়া গ্রামের নানা বাড়ি আনা হয়। কিছুক্ষণ পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। সন্ধ্যার পর তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবদুস সোবহান জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড রেসপন্স টিমের মাধ্যমে রাত ৮টার দিকে ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ওই গৃহবধূ ৩-৪ দিন ধরে স্বামীর বাড়িতে জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা ও গলা ব্যথায় ভুগছিলেন।

কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান জানান, প্রস্তুতি থাকলেও বৃষ্টির কারণে রাতে মরদেহ দাফন হয়নি। বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাবার বাড়িতে মরদেহ দাফন করা হয়েছে। তবে এ নিয়ে এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

টাঙ্গাইলে সখীপুরে করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ১১:৫১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০