ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনায় মাথাপিছু আয়ে ধাক্কা খাবে ১৭০ দেশ

আন্তর্জাতিক ডেস্কঃ  ১৯৩০ সালের মহামন্দার পর সবচেয়ে বেশি খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে বিশ্ব, এমন সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবর বিবিসির।

আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ১৭০টি দেশে মাথাপিছু আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হবে বলে আমরা আশঙ্কা করছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উদীয়মান বাজার এবং উন্নয়নশীল দেশগুলো, শত শত বিলিয়ন ডলার বিদেশি সহায়তার প্রয়োজন হবে তখন।

করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনে পড়ে কার্যত অচল হয়ে পড়েছে পুরো বিশ্ব। দেশে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড স্তিমিত হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম। বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন।

এমন পরিস্থিতিতে জর্জিয়েভা বলেন, তিন মাস আগেও আশা করেছিলাম ২০২০ সালে আমাদের সদস্যভুক্ত ১৬০টি দেশের মাথাপিছু আয়ে প্রবৃদ্ধি ঘটবে। কিন্তু আজ এই পরিসংখ্যান একেবারে ঘুরে গেছে। প্রকৃতপক্ষে ১৯৩০ সালের মহামন্দার পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের আশঙ্কা করছি আমরা।

তিনি আরও জানান, করোনভাইরাসের কারণে চলতি বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ‘তীব্র নেতিবাচক’ হবে। তবে ২০২১ সালের দিকে আংশিক পুনরুদ্ধার হবে বলেও আশা প্রকাশ করেন।

এদিকে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংস্থা অক্সফাম সতর্ক করে, করোনা পরিস্থিতি বিশ্বজুড়ে ৫০ কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দেবে। মহামারি শেষে বিশ্বের অর্ধেক লোক দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতে পারে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনায় মাথাপিছু আয়ে ধাক্কা খাবে ১৭০ দেশ

আপডেট সময় ০৫:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০