ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ৫২৯ জন হোম কোয়ারেন্টিনে

 স্টাফ রিপোর্টার (নওগাঁঃ)  নওগাঁ জেলার ১১ উপজেলার মধ্যে তিন উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৭ জনকে নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সময়ে এই ৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এই সময়ে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ১৭১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত করা হয়েছে। বর্তমানে এ জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৫২৯ জন। এ জেলায় এ পর্যন্ত সর্বমোট হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল ১ হাজার ৩শ ২৭ জনকে। এদের মধ্যে সর্বমোট ছাড়পত্র পেয়েছেন ৭৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় নওগাঁ সদর উপজেলায় ২ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন এবং ধামইরহাট উপজেলায় ৩ জনকে নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আর উপজেলা ভিত্তিক গত ২৪ ঘণ্টায় মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে নওগাঁ সদর উপজেলায় ৩৭ জন, রানীনগরে ২০ জন, আত্রাইয়ে ১৬, মহাদেবপুরে ২২, মান্দায় ১৬, বদলগাছিতে ১৮, পত্নীতলায় ১৩, ধামইরহাটে ১৩, নিয়ামতপুরে ৬, সাপাহারে ৮ এবং পোরশা উপজেলায় ২ জন।

এদিকে জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ জানিয়েছেন জেলার সকল সাপ্তাহিক হাট বাজার, হোটেল ও রেস্তোরা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কেউ ইচ্ছা করলে এসব হোটেল ও রেস্তোরা থেকে তাঁদের প্রয়োজনীয় খাবার সামগ্রী ক্রয় করে বাড়ি নিয়ে যেতে পারবেন। হোটেল রেস্তোরায় বসে আড্ডা দিয়ে খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

অপরদিকে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে শহরের মুদি দোকান ও ঔষধের দোকান ছাড়া সব রকমের ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যার পর থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় নওগাঁ শহরের রাস্তাঘাট যানবাহন এবং জনশূন্য হয়ে পড়েছে। দু’একটি মোটর সাইকেল এবং ব্যক্তিগত গাড়ি ছাড়া কোন জন পরিবহন চলছেনা। মুদি দোকান এবং ঔষধের দোকান ছাড়া সকল দোকান পাট, হোটেল রেস্তোরা এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নওগাঁ শহরে সেনাবাহিনী টহল দিচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ৫২৯ জন হোম কোয়ারেন্টিনে

আপডেট সময় ১২:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০