ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়: ইসি আনোয়ারুল

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব হচ্ছে না বলে আবারও জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো কোনো সুযোগ নেই। বিতর্কিত কোনো ব্যক্তি আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।”

তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “বর্তমান পরিস্থিতিতে এককভাবে বুকে হাত দিয়ে বলা যাবে না আমাদের কোনো কলঙ্ক নেই। বিগত সময়ের দাগ সব বিভাগেই আছে। আমাদের যে আস্থা ও সমন্বয়ের সংকট তা কাটিয়ে উঠতে হবে।”

এছাড়া তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন কারও পক্ষপাতিত্ব বরদাশত করবে না। আমাদের একটাই লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। তাই পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে।” পিআর পদ্ধতির দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন পদ্ধতি রাজনৈতিক বিষয়, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

প্রশিক্ষণ অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়: ইসি আনোয়ারুল

আপডেট সময় ১২:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫