ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বরেন্দ্রের বুকে সোনালি স্বপ্ন: সমতল ভূমিতে শিক্ষক জাহাঙ্গীরের কমলা বিপ্লব Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

বরেন্দ্রের বুকে সোনালি স্বপ্ন: সমতল ভূমিতে শিক্ষক জাহাঙ্গীরের কমলা বিপ্লব

বরেন্দ্রভূমি খ্যাত নওগাঁর পত্নীতলা উপজেলার পানিওড়া গ্রাম। এই জনপদের মাটি ও হাওয়ায় যেন এবার নতুন এক রূপকথা লিখেছেন মো. জাহাঙ্গীর আলম। পেশায় তিনি একজন কলেজ শিক্ষক।

শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যে থেকে আধুনিক ও লাভজনক কৃষি উদ্যোগে যুক্ত হয়ে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন—অদম্য ইচ্ছা আর সঠিক পরিকল্পনা থাকলে সমতল ভূমিতেও পাহাড়ি ফল কমলার বাম্পার ফলন ফলানো অসম্ভব কিছু নয়। বাণিজ্যিকভাবে কমলা চাষ করে ইতোমধ্যেই পুরো এলাকায় রীতিমতো সাড়া ফেলেছেন তিনি।

সাধারণত পাহাড়ি অঞ্চলের ফল হিসেবেই কমলার পরিচিতি। কিন্তু পত্নীতলার মাটি ও আবহাওয়া যে কমলা চাষের জন্য কতটা উর্বর ও উপযোগী, জাহাঙ্গীর আলমের সবুজ বাগানই তার জীবন্ত ও বাস্তব উদাহরণ। স্থানীয়ভাবে উৎপাদিত হওয়ায় এ কমলার উৎপাদন খরচ তুলনামূলক কম। আকারে কিছুটা ছোট হলেও স্বাদ, মিষ্টতা, রস আর চমৎকার ঘ্রাণে এটি অতুলনীয়। আর সেই কারণেই বাজারে এর চাহিদা আকাশচুম্বী। এই সাফল্যের হাত ধরে উপজেলার অন্যান্য কৃষকদের মাঝেও বাণিজ্যিকভাবে কমলা চাষের নতুন স্বপ্ন ও আগ্রহ দানা বাঁধছে।

সরেজমিনে পানিওড়া গ্রামের বাগানটি ঘুরে দেখা যায় এক অপরূপ দৃশ্য। পুরো বাগানজুড়ে সবুজ পাতার আড়াল থেকে থোকায় থোকায় উঁকি দিচ্ছে পাকা ও হলুদাভ কমলা। রাশি রাশি ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা—যেন প্রকৃতি নিজ হাতে সাফল্যের ডালি সাজিয়ে দিয়েছে। মো. জাহাঙ্গীর আলম প্রায় ১২ বিঘা জমির ওপর গড়ে তুলেছেন এই দৃষ্টিনন্দন কমলা বাগান, যেখানে ছোট-বড় মিলিয়ে রয়েছে প্রায় ১ হাজার ৭০০টি গাছ। প্রতিটি পরিণত গাছ থেকে মৌসুমে গড়ে ৪০ থেকে ৫০ কেজি পর্যন্ত কমলা সংগ্রহ করা হচ্ছে।

শুধু যে বাগানের সৌন্দর্যই চোখ জুড়ায় তা নয়, এটি হয়ে উঠেছে স্বাবলম্বী হওয়ার এক শক্তিশালী মাধ্যমও। বাগান থেকে উৎপাদিত কমলা বিক্রি করেই প্রতি মৌসুমে লাখ লাখ টাকা আয় করছেন তিনি। পাশাপাশি তার বাগানে সারা বছর নিয়মিতভাবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন ৬ জন কৃষি শ্রমিক। এতে একদিকে যেমন তৈরি হয়েছে স্থানীয় কর্মসংস্থান, অন্যদিকে তেমনি সচ্ছলতা এসেছে কয়েকটি পরিবারে।

নিজের বাগান গড়ার শুরুর গল্প শোনাতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমি ২০২১ সালে শখ ও বাণিজ্যিক ভাবনা থেকে এই কমলার বাগান শুরু করি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বরেন্দ্রের বুকে সোনালি স্বপ্ন: সমতল ভূমিতে শিক্ষক জাহাঙ্গীরের কমলা বিপ্লব

বরেন্দ্রের বুকে সোনালি স্বপ্ন: সমতল ভূমিতে শিক্ষক জাহাঙ্গীরের কমলা বিপ্লব

আপডেট সময় ১০:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬