ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নারায়ণগঞ্জে কোটি টাকার মূল্যের ভারতীয় শাড়িসহ আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কুতুবপুর পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক ফতুল্লা থানার কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে ৬২০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৮৫ লাখ ৫৯ হাজার টাকা। এ সময় ট্রাকসহ দুই পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পাচার কাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নারায়ণগঞ্জে কোটি টাকার মূল্যের ভারতীয় শাড়িসহ আটক ২

আপডেট সময় ১২:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫