ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মাগুরায় গোসল করতে গিয়ে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়ির পাশের খালের পানিতে গোসল করতে গিয়ে একই সঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে ঘটা এমন ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান।

প্রাণ হারানো শিশুরা হল- ওই গ্রামের আনারুল ইসলামের মেয়ে তারিন (৯), সাজ্জাদের হোসেনের মেয়ে সিনথিয়া (৮) এবং মো. তরিকুল ইসলামের মেয়ে মেয়ে তানহা (৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিনথিয়া, তারিন ও তানহা দুপুরে বাড়ির পাশের খালে গোসল করতে যায়। খালের গভীরতা বেশি হওয়ায় তিন শিশু খালের পানিতে পড়ে ডুবে যায়।

পরে আশপাশের লোকজন টের পেয়ে শিশুদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রহমান বলেন, বাড়ির পাশের খালে গোসল করতে নেমে তিন শিশু ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মাগুরায় গোসল করতে গিয়ে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫