ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর আমির বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তখন চিকিৎসক জানান, আরো তিন সপ্তাহ বেডরেস্টের পর পুরোপুরি সুস্থ হবেন তিনি।

এর আগে গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ৩০ জুলাই ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে।

রিলিজের পর তার সুস্থতার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতের আমির। এ উপলক্ষে আজ গুলশানের বাসভবনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির

আপডেট সময় ০১:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫