চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ (২৮ মে) বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টা ১৫ মিনিটে এবং স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে যাত্রা করেন ড. ইউনূস। পথে তিনি হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।
জাপান সফরকালে তিনি টোকিওতে আয়োজিত ‘নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
আলোচনায় আঞ্চলিক উন্নয়ন সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তি বিনিময় বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

স্টাফ রিপোটার : 











