ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বরেন্দ্রের বুকে সোনালি স্বপ্ন: সমতল ভূমিতে শিক্ষক জাহাঙ্গীরের কমলা বিপ্লব Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়ানোর দাবি জানিয়ে স্থানীয় সরকার সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ইশরাক হোসেনের পক্ষে এই আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে গত ২৭ মার্চ ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

রায়ে আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ এবং ইশরাক হোসেনকে শপথ পড়ানোর নির্দেশ দেন। তবে নির্দেশনা অনুসারে এখনও গেজেট প্রকাশ না হওয়ায় এবং শপথ অনুষ্ঠিত না হওয়ায় এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

আইনি নোটিশে বলা হয়, আজকের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বরেন্দ্রের বুকে সোনালি স্বপ্ন: সমতল ভূমিতে শিক্ষক জাহাঙ্গীরের কমলা বিপ্লব

ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

আপডেট সময় ০৩:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫