ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ছাত্র-জনতার আন্দোলনে ‘নাইন মার্ডার’ মামলার আসামি রাসেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার রাসেল বানিয়াচং উপজেলা ছাত্রলীগের পদধারী নেতা ও বানিয়াচং উপজেলার কালিকাপাড়া মহল্লার আরজু মিয়ার ছেলে।

ওসি বলেন, রাসেল বানিয়াচংয়ে ছাত্রজনতার আন্দোলনে ‘নাইন মার্ডার’ মামলার আসামি। তার ব্যাপারে ইমিগ্রেশনে চিঠি দেওয়া ছিল। সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করে বানিয়াচং থানায় খবর দেয়। তাকে থানায় আনার পর আদালতে পাঠানো হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫