ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন স্বামীও

সন্তানসম্ভবা স্ত্রীর মৃত্যুর খবর শুনেই তড়িঘড়ি বাড়ি ফিরছিলেন স্বামী। কিন্তু তার আগেই মর্মান্তিক দুর্ঘটনা। ওই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবকেরও। এই ঘটনা উত্তরপ্রদেশের মিরগঞ্জে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় (২৮)। তাঁর স্ত্রী পূজা সন্তানসম্ভবা ছিলেন। পূজা মারা গিয়েছে বলে খবর পাওয়ার পরেই মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই, ২৪ নম্বর জাতীয় সড়কের ওপর একটি গাড়ি ধাক্কা মারে ওই মোটরসাইকেলে।

মঙ্গলবার, এলাকার পুলিস সুপার মুকেশ চন্দ্র মিশ্র জানিয়েছেন, ঘটনাস্থলে মৃত্যু হয় সঞ্জয়ের। তাঁর ভাই রিংকু গুরুতর আহত হয়ে বারেলির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, সঞ্জয়ের বাড়ি কিশেরগঞ্জ থানার রামুয়াপুর রঘুবীর গ্রামে। তিনি পাঞ্জাবে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্ত্রী মারা গিয়েছে বলে জানার পরেই বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।জানা গিয়েছে, বছর ছয়েক আগে পূজার সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জয়ের। তাঁদের চার বছরের একটি মেয়েও আছে। সোমবার দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার কথা ছিল পূজার। এই জন্য আনন্দের পরিবেশ ছিল তাঁদের বাড়িতে। বারাইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সন্তান জন্ম দেওয়ার সময়েই মারা যান পূজা। এই খবর পাওয়ার পরেই দ্রুত বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন সঞ্জয়। তখনই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়ছে যে গাড়িটি ওই মোটরসাইকেলে ধাক্কা মারে তার খোঁজ করা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন স্বামীও

আপডেট সময় ০২:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫