ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আজ ইরানের সঙ্গে শান্তি চুক্তি হতে পারে : ট্রাম্প

  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি  আজ সোমবার  হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানিয়েছেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করার জন্য সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমি মনে করি আগামীকাল (সোমবার) একটি ভালো সম্ভাবনা আছে।

তবে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান চুক্তিতে না আসে তাহলে সব কিছু উড়িয়ে দেবেন এবং ইরানের তেলের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার মতো পদক্ষেপও নিতে পারেন।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর সামরিক অভিযান চালায়। তেহরানসহ প্রধান শহরগুলো লক্ষ্য করা হয়। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকি উল্লেখ করে এই হামলার বৈধতা দিতে চেয়েছিল।

পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একই সঙ্গে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং আমিরাতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়।

সংঘাতের সময় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং কিছু শীর্ষ ইরানি নেতা নিহত হন। এছাড়া ইরানে ৮৫ হাজারের বেশি স্থাপনায় হামলা চালায় যৌথবাহিনী। এসব হামলায় ইরানে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আজ ইরানের সঙ্গে শান্তি চুক্তি হতে পারে : ট্রাম্প

আপডেট সময় ০৮:১৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬