ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চকোলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (১০ মার্চ) বিকেলে ১৫ বছর বয়সী অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ওই কিশোরের বাড়ি হরিণাকুন্ডু উপজেলার পইলতাডাঙা গ্রামে।

সোমবার (১০ মার্চ) সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভুট্টাখেতে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। ঘটনার পর ধর্ষণের শিকার শিশুটির পরিবার লজ্জায় বিষয়টি আড়াল করার চেষ্টা করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তার পরীক্ষা সম্পন্ন হয়েছে

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান জানান, ঘটনার দিন সকালে অভিযুক্ত কিশোর ভুক্তভোগী শিশুকে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। সোমবার সকালে ভিকটিমের মা হরিনাকুন্ডু থানায় এসে এ বিষয়ে একটি মামলা করেছেন।

ওসি আরও জানান, পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চকোলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

আপডেট সময় ১২:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫