ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৫

ইউক্রেনে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সর্বশেষ পাওয়া তথ্য মতে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন এব আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া হামলায় ঘরবাড়ি ও স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ হামলায় ইউক্রেনের ঘরবাড়ি ও স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার (৮ মার্চ) এ হামলা চালায় রাশিয়া। খবর বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে প্রথম হামলার পর উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের হামলা প্রমাণ করে যে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।

এছাড়া, খারকিভ অঞ্চলের বোহোদুখিভ শহরে ড্রোন হামলায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে। ওডেসায় হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গত তিন সপ্তাহে অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার ওপর সপ্তম হামলা বলে জানিয়েছে ডিটিইকে কোম্পানি।

এদিকে, ইউক্রেনও রাশিয়ায় পাল্টা হামলা চালাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইউক্রেনের ৩১টি ড্রোন প্রতিহত করেছে।

যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি আপাতত বন্ধ রেখেছে, যার ফলে রুশ হামলা বেড়েছে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

ট্রাম্প শুক্রবার জানান, তিনি রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ইউক্রেনের চেয়ে বেশি সমস্যায় পড়ছেন। তবে, তিনি রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করছেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই হামলার প্রতিক্রিয়ায় বলেন, যখন বর্বরদের তোষামোদ করা হয়, তখনই এমন ঘটনা ঘটে।

আগামী সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সৌদি আরবে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ আগ্রাসনের পর থেকে রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ২০% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৫

আপডেট সময় ১০:৪১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫