ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরিয়ার তারতুসে ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর নগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৩ মার্চ) সিরিয়ার রাষ্ট্রীয় সংবামাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের দাবি, তারা একটি সামরিক স্থাপনায় হামলা করেছে, যেখানে সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুদ ছিল।অবশ্য হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর বার্তাসংস্থা আনাদোলু এবং আল জাজিরার।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান পশ্চিম সিরিয়ার বন্দরনগরী তারতুস লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সংস্থাটি জানিয়েছে, হামলার ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে ইসরায়েলের চ্যানেল ১৪ আরও জানিয়েছিল, ইসরায়েলি বাহিনী উপকূলীয় শহরের অনির্দিষ্ট স্থানে বিমান হামলা শুরু করেছে। অবশ্য হামলার ঘটনায় বিশদ বিবরণ সংবাদমাধ্যমটি দেয়নি। তবে চ্যানেলটি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সিরিয়ার আকাশসীমায় ইসরায়েলি বিমানের তৎপরতার কথাও উল্লেখ করেছিল।

পরে সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের বাহিনী কারদাহা এলাকায় “একটি সামরিক স্থানে হামলা করেছে যেখানে সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুত করা হয়েছিল”। মূলত কারদাহা শহরটি সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিজের শহর এবং এটি তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে অবস্থিত।

এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, তারা দক্ষিণ সিরিয়ায় অস্ত্র সম্বলিত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই অঞ্চলটিকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানোর কয়েকদিন পর ওই হামলার ঘটনা ঘটে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরিয়ার তারতুসে ইসরায়েলের বিমান হামলা

আপডেট সময় ০১:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫