ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া নিজ ঘরের বিছানা থেকে আপন ২ বোনের নিথর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিজের ঘর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বড় বোনের স্বামী আমীর হোসেন পালিয়ে গেছেন।

রোববার (২ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে স্মৃতি আক্তার ও তিথি আক্তার।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দেড় বছর আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের সঙ্গে স্মৃতি আক্তারের বিয়ে হয়। তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কলহ লেগে থাকতো। তবে কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে এ বিষয়ে স্থানীয় বা পরিবারের লোকজন নিশ্চিত করে বলতে পারেননি। পরিবারের লোকজন বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল। রাত ১টার পর এ ঘটানাটি ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা। ঘটনার পর আমীর হোসেন পালিয়ে গেছেন।

সাবেক ইউপি মেম্বার মো. ইউনুস পাঠান জানান, খবর পেয়ে তারা এসে বিছানায় লাশ দেখতে পান। দুই বোনের শরীরে আঘাত না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিভাবে কি হয়েছে, সেটা জানার চেষ্টা করছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়া নিজ ঘরের বিছানা থেকে আপন ২ বোনের নিথর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫