ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

বরগুনায় আসমা আক্তার পুতুল (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর তাঁর স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় এমন হত্যাকাণ্ড ঘটে। পরে ওই ব্যক্তি বরগুনা সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তিনি সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের রক্ষাচণ্ডী গ্রা‌মের আ. করিমের ছেলে। নিহত ওই গৃহবধূ বরগুনার চান্দখালী এলাকার বকুলতলী নামক এলাকার বাসিন্দা ইউনুসের মেয়ে।

থানায় আত্মসমর্পণ করা ওই যুবকের নাম আবুল কালাম (৩৫)।স্ত্রীকে খুনের আগে স্কুলপড়ুয়া মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পড়িয়ে রাখেন তিনি। মেয়ে সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখে, তার ছোট ভাই কাঁদছে। পাশের কক্ষে তার মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। তার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে সঠিকভাবে বিশ্লেষণ করা যাবে কেন হত্যাকাণ্ডটি ঘটেছে।

বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠানো হয়েছে। আবুল কালামকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

আপডেট সময় ০৯:৪৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫