ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিল হামাস

গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে জিম্মি করে রাখা চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস।

গাজা যুদ্ধবিরতি চুক্তির অধীনে শনিবার মুক্তির জন্য চার জিম্মির নাম ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরা সবাই ইসরায়েলি সেনা। তবে এদের মধ্যে নেই আরবেল ইহুদ, দ্বিতীয় দফায় যার মুক্তির প্রত্যাশা করেছিল ইসরায়েল।যারা মুক্তি পেতে যাচ্ছেন তারা হলেন— করিনা আরিভ (২০), ড্যানিয়েলা গিলবোয়া (২০), নামা লেভি (২০) ও লিরি আলবাগ (১৯)।

ইসরায়েলে আটক ১৮০ জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হবে। খবর বিবিসির।গত বুধবার একাধিক হিব্রু মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল হামাসকে জানিয়ে দিয়েছে যে তারা এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি চুক্তির অধীনে গাজা উপত্যকা থেকে যে চার জিম্মিকে মুক্তি দেবে, তাদের মধ্যে যেন আরবেল ইহুদ থাকে। একজন বেসামরিক নারী হিসেবে পরবর্তী ব্যাচে তার মুক্ত হওয়া উচিত।

এর আগে গত রবিবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হবে এ ধরনের দ্বিতীয় বিনিময়। চুক্তির অধীনে, প্রথমে নারী বেসামরিক নাগরিক, তারপর নারী সৈন্য, তারপর বয়স্ক এবং তারপর যারা অত্যন্ত অসুস্থ বলে মনে করা হবে, তাদের মুক্তি দেওয়ার কথা।

গত ১৯ জানুয়ারি বেলা সোয়া ১১টায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, প্রথম দফায় ওই দিন তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস।বিপরীতে ৯০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দেয় ইসরায়েল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিল হামাস

আপডেট সময় ০৪:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫